মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় সম্মাননা পেলেন বাংলাদেশি চার শান্তিরক্ষী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৬, ১৮:৫৩আপডেট : ৩০ জুন ২০২৬, ১৮:৫৩

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যকে দেশটির জাতীয় সম্মাননা দেওয়া হয়েছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গত ১০ জুন জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে জাতিসংঘের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনে (মিনুস্কা) কর্মরত এই চার বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মানিত করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন— মিনুস্কার সেক্টর ইস্ট কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (বিএএনএসএফসি)-১০-এর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর ইস্ট কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং বিএএনএসএফসি-১০-এর দোভাষী ক্যাপ্টেন মো. শাকওয়াত হোসেন সরকার।

মঙ্গলবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সপ্তম প্রজাতন্ত্রের নির্বাচনকালে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান এবং বাংলাদেশ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

আইএসপিআর আরও জানায়, নির্বাচনের সময় প্রত্যন্ত ও সংবেদনশীল জাংবা এলাকায় জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের (এএনই) কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীকে (এফএসিএ) সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি-১০।

এ ছাড়া ২০২৫-২৬ সালের জাতীয় নির্বাচনকালে অসাধারণ পেশাদারত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএএনএসএফসি-১০ এবং এর কন্টিনজেন্ট কমান্ডারকে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীর সেনাপ্রধানের পক্ষ থেকেও প্রশংসাপত্র দেওয়া হয়েছে।

আইএসপিআর বলছে, এই সম্মাননা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারত্ব, দক্ষতা ও উৎকর্ষের আরেকটি উজ্জ্বল স্বীকৃতি।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক