ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে গতি ও স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৬, ১৮:৪৬আপডেট : ০১ জুলাই ২০২৬, ২০:০৮

রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সহজ করতে ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকাল ৩টা থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ১৫ জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভায় রাজধানীর ৪টি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সে অনুযায়ী বুধবারের পরিদর্শনে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ডিএমপি কমিশনার  মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক  সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও পরিদর্শনে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের জন্য নির্ধারিত স্থানগুলো হলো—পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ (ইকুরিয়া)-কাঁচপুর এবং ফুলবাড়িয়া।

/এমকে/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
গ্যাস নেই, বিদ্যুৎ আসে-যায়, সড়কেও দুর্ভোগ: নাকাল রাজধানীবাসী
গাবতলী-পোস্তগোলা ৮ লেন সড়কের স্বপ্ন কি ভেস্তে যাবে?
সর্বশেষ খবর
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
রেফ্রিজারেটরের কনডেনসারে বদল, কপারের জায়গায় বাড়ছে নতুন প্রযুক্তির ব্যবহার
রেফ্রিজারেটরের কনডেনসারে বদল, কপারের জায়গায় বাড়ছে নতুন প্রযুক্তির ব্যবহার
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে