ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বৃক্ষরোপণের ‘মহাপরিকল্পনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১৯:৪২আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৯:৪২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে ১০টি অঞ্চলে ভাগ করে বৃক্ষরোপণের একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে এরইমধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএসসিসি বলছে, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কার্যকর করণীয় নির্ধারণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ) নগর ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে আমরা বদ্ধপরিকর।’

সভায় জানানো হয়, পরিবেশ সুরক্ষায় ডিএসসিসি’র ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়ক দ্বীপে (মিডিয়ান) প্রায় ১৮ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া, গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

এদিকে, নগরীর দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মধ্যে একটি কার্যকর ও সুদৃঢ় সমন্বয় গড়ে তোলার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
প্রতিদিনই কেন থমকে যায় ঢাকা
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি