শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ১৫:৩৭ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:৩৭

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ঢাকার ধানমন্ডি ক্লাবে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও বর্ণাঢ্য করতে নিবন্ধন কার্যক্রম, দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, অতিথি আমন্ত্রণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, প্রচার-প্রচারণা, অর্থায়ন, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কথা বলছেন অধ্যাপক ড. শামীম রেজা

সভায় বক্তারা বলেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রেখেছেন। শতবর্ষ উদযাপন সেই গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তারা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রফেসর ডা. মোঃ শাহাদত হোসেনকে আহ্বায়ক এবং লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ জাকির উদ্দিন আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়। 

অধ্যাপক ড. শামীম রেজার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হোসেন খান। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং গভর্নিং কমিটির সভাপতি তানভীর রশিদ।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন– ডা. মীর নজরুল ইসলাম, ডা. গোলাম মোস্তফা নওশা, শাহজাহান মৃধা, সৈয়দ মো. সুলতান উদ্দিন আহমেদ, জ্ঞানেন্দ্র বিশ্বাস প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনা উদযাপন
সেভ দ্য চিলড্রেনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা