ক্রিকেটার মেহেদীর চিকিৎসায় ৫ লাখ টাকা দিলো ক্রীড়া মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৬:৪০ আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৬:৪০

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার চিকিৎসা ব্যয় বহনে ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার (৫ জুলাই) রাজধানীর মতিঝিলসংলগ্ন যুব ভবনে হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে চেকটি তুলে দেন প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় দুরারোগ্য ক্যানাসরে আক্রান্ত। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে। এ সময় প্রতিমন্ত্রী হৃদয়ের দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনও ক্রীড়াবিদ সংকটে পড়লে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক