‘আমার হাতে পুলিশ নেই, মুরগি আছে’, সংসদে যে কারণে বললেন মন্ত্রী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৬, ১৮:৫৩ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৯:১০

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নৌ-পুলিশের ফাঁড়ি বা থানা স্থাপনের দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংসদে হাস্যরস সৃষ্টি হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সংসদ অধিবেশনে স্পিকারের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান এবং নদীপথের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরেন তিনি। তবে প্রশ্নোত্তরের একপর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন নৌ-পুলিশের বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে দাবি তোলায় স্পিকার ও মন্ত্রীর মন্তব্যে পুরো সংসদ কক্ষে হাসির রোল পড়ে।

ফরিদা ইয়াসমিন বলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির প্রত্যন্ত চর এলাকা থেকে ভেড়ামারা উপজেলার রাইটাঘাট, মিরপুর উপজেলার তালবাড়িয়া ঘাট, কুমারখালীর কয়া ও শিলাইদহ ঘাট হয়ে খোকসা পর্যন্ত নদী তীরবর্তী এলাকার বিস্তৃতি প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার। বর্তমানে এই রুটটি রাজশাহী রিজিয়নের নৌ-পুলিশের তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-ফাঁড়ির মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু স্থানীয়ভাবে কোনও নৌ-থানা বা নৌ-পুলিশের ফাঁড়ি না থাকায় নদীপথে সন্ত্রাসীদের দৌরাত্ম্য এবং গোলাগুলির ঘটনা বেড়েছে।

এ সময় স্পিকার তাকে থামিয়ে জানতে চান, তিনি এই প্রশ্নটি প্রাণিসম্পদ মন্ত্রীকে করছেন কি-না এবং প্রাণিসম্পদ মন্ত্রী কীভাবে নৌ-পুলিশের থানা স্থাপন করবেন।

জবাবে ফরিদা ইয়াসমিন আবারও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছেই নৌ-পুলিশের থানা স্থাপনের আবেদন জানান। তখন স্পিকার রসিকতা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার আন্ডারে থানা-পুলিশ কিছু আছে কিনা, উত্তর দিন।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হেসে বলেন, পুলিশ তো আমার হাতে নেই। তবে আমার কাছে মুরগি আছে।

রসিকতা করে তিনি আরও বলেন, ওই এলাকায় যদি আমার মন্ত্রণালয়ের রিজার্ভের মাছ কেউ ধরে, তাহলে সেই উসিলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু পুলিশ পাঠানোর অনুরোধ করতে পারি। এর বাইরে এ বিষয়ে আমার আর কিছু করার নেই।

পরে স্পিকার ফরিদা ইয়াসমিনকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপনের পরামর্শ দেন।

/এসএমএ/এম/এমওএফ?
সম্পর্কিত
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি
সর্বশেষ খবর
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক