গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ জুলাই ২০২৬, ১৪:৫১আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৪:৫১

ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে গণমাধ্যম, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল যোগাযোগ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সরকার আগ্রহী।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব। এজন্য কার্যকর ও সময়োপযোগী কৌশল প্রণয়নের প্রয়োজন রয়েছে।

এ সময় ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, সে বিষয়ে জানতে চান তথ্যমন্ত্রী।

জবাবে রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নেদারল্যান্ডস একটি সমন্বিত নীতিগত কাঠামো (ফ্রেমওয়ার্ক) গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে দেশটির সরকারের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

/জেইউ/এম/  
সম্পর্কিত
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার