নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওভারটাইম ডিউটি নিয়ে চলছে তুঘলকি কারবার। ওভারটাইম ডিউটি করতে এসে কেউ ঘুমাচ্ছেন রেস্ট রুমে, আবার কেউ মসজিদে। অনেকে আবার উপস্থিতির সই দিয়ে চলে যান।
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা ইরা মণিকে শ্বাসনালি কেটে হত্যার ঘটনায় একমাত্র আসামি বাবু শেখের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কক্সবাজারে হোটেল বুকিং বাতিল করেছেন ৫০ হাজার পর্যটক
টানা চার দিনের বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও উত্তাল সাগরের প্রভাবে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। গত চার দিনে প্রায় ৫০ হাজার পর্যটক তাদের হোটেল বুকিং বাতিল করেছেন।
কী, কেন, কীভাবে: ইরান-মার্কিন পাল্টাপাল্টি হামলা, শান্তি আলোচনার ভবিষ্যৎ কী
ভেস্তে যাওয়ার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর শান্তি আলোচনা। বুধবার প্রথম দিনের পর দ্বিতীয় দফায় ইরানের ওপর আরও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ভোটগ্রহণ শুরু হতে পারে।
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ
বিশ্বকাপে এবার দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। গতবারের সেমিফাইনালিস্টরা এবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আবারও তাদের সামনে ফ্রান্স। যাদের কাছে হেরে গতবার বিদায় নিতে হয়েছে। তবে এবারও ভিন্ন কিছুর জানান দিচ্ছে আশরাফ হাকিমিরা।
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
ফুটবলের বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবল নয়, বিনোদনের ইতিহাসেও নতুন অধ্যায় লিখতে যাচ্ছে।
সরকারি অনুদানের চলচ্চিত্রে ৮০ শতাংশ শুটিং শেষ হলেই মিলবে তৃতীয় কিস্তি
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন থেকে অনুদানপ্রাপ্ত কোনও চলচ্চিত্রের ৮০ শতাংশ শুটিং সম্পন্ন না হলে তৃতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে না








