রাজধানীতে অ‌তি বৃ‌ষ্টি‌তে ভে‌ঙে পড়‌লো ভব‌নের রে‌লিং 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১১ জুলাই ২০২৬, ০৪:৪৪আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৪

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিন তলা পুরোনো ভবনের বারান্দার রে‌লিং ধ‌সে প‌ড়ে‌ছে। এই দুর্ঘটনার পর আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা।  

শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।  

ধসে পড়ার পর সেখানকার পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দ হয়। ভব‌নের বারান্দার রে‌লিং ভে‌ঙে নি‌চে প‌ড়ে যা্য়।  

ভবনটির বাসিন্দারা জানান, ভবনটিতে ১০-এর অধিক পরিবারের বসবাস ছিল। বিকট শব্দ শু‌নে বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে সবাই ভবন থেকে বেরিয়ে নিচে চলে আসেন।  

মোহাম্মদপুর থানার ও‌সি মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, “ভবন‌টি অ‌নেক পু‌রো‌নো। অ‌তি বৃ‌ষ্টি‌তে ভব‌নের দ্বিতীয় তলার বারান্দার রে‌লিং ভে‌ঙে প‌ড়ে‌ছে। ভবন ঠিক আছে। হে‌লে পড়ার খবর‌টি স‌ঠিক নয়।” এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।   

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’