আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৬:২৭আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৬:২৭

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদারে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এ আয়োজন করা হবে। বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০ এক্সিবিউটর, শতাধিক ট্যুরিজম স্টেকহোল্ডার ও দেড় লাখ দর্শনার্থী এতে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। 

শনিবার (১১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে সম্ভাবনার এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি খাতের বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তা আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে ক্রমেই আরও আকর্ষণীয় করে তুলছে। এই সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যে বোটোয়া প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন, ভ্রমণ ও এভিয়েশন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বোটোয়া মূলত দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন, একইসঙ্গে সংস্থাটি বাংলাদেশের ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম সেই বৃহত্তর ভিশনেরই বাস্তব প্রতিফলন। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে; যা বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ট্রাভেল মার্টে প্রথমবারের মতো বিটুবি এবং বিটুসি কার্যক্রম পৃথক দুটি হলে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিটুবি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে ব্যবসায়িক সংযোগ, নেটওয়ার্কিং এবং অংশীদারত্ব গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া আন্তর্জাতিক বায়ার-সেলার মিটিং, বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া, বিটুসি প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য-সংক্রান্ত তথ্য ও আকর্ষণীয় অফার সরাসরি গ্রহণের সুযোগ পাবেন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বুকে পর্তুগিজ আমলের স্মৃতি জপমালা রানী গির্জায় একদিন
দুই দেশের মিলিত ভূপ্রকৃতিতে গড়ে উঠছে নতুন পর্যটন এলাকা
পুরোনো দিনের ঐশ্বর্যের গল্প বলে মহেরা জমিদার বাড়ি
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন