আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জুলাই ২০২৬, ০০:০২আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০০:০২

চলতি মাসেই ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালুর পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে আপাতত ফ্রান্সে এ কার্যক্রম শুরু হচ্ছে না।

রবিবার (১২ জুলাই) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আপাতত এনআইডি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

তবে পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলতি মাসেই সিঙ্গাপুর ও বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে। এছাড়া ১৫ জুলাই ইসির দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে।

অপরদিকে, ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সিঙ্গাপুরে যাবে। ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যাবে।

ফ্রান্সে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল এবং ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দলের যাওয়ার কথা ছিল। তবে আপাতত সেই সফর স্থগিত করা হয়েছে।

ইসি জানিয়েছে, বিদেশে এনআইডি কার্যক্রম পরিচালনার সব ব্যয় আইডিইএ প্রকল্প-২ থেকে বহন করা হয়।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণ করা হয়। দেশে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এনআইডি কার্ড ছাপিয়ে আবার দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে তা পৌঁছে দেয়।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো ইসি
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে