রুপপুরে ৫ হাজার বিদেশি, পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ১৭:২৮আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৭:২৮

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিয়েছেন। একই সঙ্গে বর্তমানে প্রকল্পটিতে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত আছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে এসব বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি জানান, জেনারেল কন্ট্রাক্টের আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফুল-স্কেল সিমুলেটরসহ প্রয়োজনীয় সব কারিগরি সরঞ্জাম নিয়ে কেন্দ্রটি বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী আরও জানান, প্রশিক্ষণকেন্দ্রের বাংলাদেশি প্রশিক্ষকেরা রাশিয়ায় সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তারা রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কমন প্ল্যান্টের জনবলকে প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত।

ফকির মাহবুব আনাম বলেন, এভাবে ধীরে ধীরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ওপর নির্ভরশীলতা কমে আসবে। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও নিজেদের সক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে দায়িত্ব পালন করবে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু
রূপপুরের অর্থ পরিশোধ রুপিতে করার প্রস্তাব রাশিয়ার, ঢাকা-মস্কো সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত
‘আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে’   
সর্বশেষ খবর
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক