রাজধানীর চার স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৪:৩৬আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৫:৩৪

পূর্ব ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব মোড়, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পুলিশ সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।  

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ বলেন, পরীক্ষার পর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের সড়ক ছাড়ার অনরোধ জানাচ্ছি। আমরা সতর্ক রয়েছি।

মিরপুর-১০ এ বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের পাঁচ জেলা বাদে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এতে অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে পরীক্ষার্থীদের যেতে দেখা যায়।

পাশাপাশি শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এরপর তারা আট দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

ইসিবি চত্বরে শিক্ষার্থীরা

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে মন্ত্রী দুঃখপ্রকাশ করেন। একইসঙ্গে সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি। তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড়। এ দাবিতে ফের কর্মসূচি দিয়েছেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক