শিক্ষার্থীদের লং মার্চ: শিক্ষা ভবন মোড়ে আটকে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৭:২৫আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:৩৮

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করা শিক্ষার্থীদের শিক্ষা ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন মোড়ে পৌঁছান। আগে থেকেই পুলিশ এই মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। পরে সেখানে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; তুমি কে আমি কে, ফার্মের মুরগি..’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ (ছবি: আবির আহম্মেদ সুপ্ত)

সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। সচিবালয়ে প্রবেশের বিভিন্ন রাস্তায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। শিক্ষাভবন মোড়ে সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাখা হয়েছে জল কামানও।

এছাড়া জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায়ও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই রাস্তা দিয়ে সবার চলাচলও বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ