খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৬, ১৮:০৩আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮:০৩

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৪ জুলাই রাত ১২টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্ক সংলগ্ন এলাকায় কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে গুলির স্প্লিন্টারের আঘাতে একজন সাংবাদিক আহত হন।

আসক মনে করে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়। এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত। ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী।

সংগঠনটি আরও জানায়, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার অংশ। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা কার্যকর করতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইভাবে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদেও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

আসক অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/এসও/এমএএল/
সম্পর্কিত
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
সাংবাদিক ফারজানা রুপার শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেছে
সর্বশেষ খবর
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
ক্যানভার প্রতিদ্বন্দ্বিতায় গুগলের নতুন এআই গ্রাফিক ডিজাইনিং টুল ‘গুগল পিকস’
ক্যানভার প্রতিদ্বন্দ্বিতায় গুগলের নতুন এআই গ্রাফিক ডিজাইনিং টুল ‘গুগল পিকস’
জামালপুর থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
জামালপুর থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ