‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৮:৪৬ আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮:৪৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেছেন, সমস্যার সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আজকের পরীক্ষা ভালো হয়েছে। শিক্ষার্থীরা যে রাস্তা ব্লক করেছিল তারা আলোচনার মাধ্যমে নিজেরাই ছেড়ে দিয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করেন।

এরপর ডিসি তারেক বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। সরকারও তাদের বিষয়ে আন্তরিক। আশা করছি, সমস্যার সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না এবং আগামীকালও পরীক্ষায় তারা অংশ নেবেন বলে আশ্বস্ত করেছেন।

এর আগে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো তিন দফা দাবিতে রাস্তা অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
সর্বশেষ খবর
পূজার ভারী মেকআপ তুলতে কী শুধু ফেসওয়াশই যথেষ্ট?
পূজার ভারী মেকআপ তুলতে কী শুধু ফেসওয়াশই যথেষ্ট?
২০ বছরের পুরোনো বাসের ফিটনেস সনদ দাবি, না দিলে ধর্মঘটের হুঁশিয়ারি
২০ বছরের পুরোনো বাসের ফিটনেস সনদ দাবি, না দিলে ধর্মঘটের হুঁশিয়ারি
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
বাতাসে শীতের ঘ্রাণ
বাতাসে শীতের ঘ্রাণ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা