দুই দাবিতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৬, ১৩:৩১আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৩:৩১

দুই দাবিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিভিল এভিয়েশন অথরিটির হেডকোয়ার্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেবিচক কর্মকর্তা ও কর্মচারীদের দাবি হলো– ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তরা জানান, যোগদানের চার বছরের বেশি সময় পার হলেও তাদের চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

আয়োজকরা বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
সর্বশেষ খবর
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ