কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে পদ্মা-যমুনায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৬, ২১:১৭আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২১:১৭

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যেই সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচেই থাকবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাসের সই করা প্রধান অববাহিকা ও অঞ্চলভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও রংপুর বিভাগ এবং ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশ ও উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত এবং তৃতীয় দিনে সিলেট বিভাগ ও সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় রয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং কুশিয়ারা নদীর শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে পানি সতর্কসীমায় রয়েছে। আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে পারে। এতে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি আগামী পাঁচ দিনে বাড়লেও তা বিপৎসীমার নিচেই থাকবে। রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে। তবে তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর স্টেশনে পানি সতর্কসীমায় রয়েছে। রাজশাহী অঞ্চলে আত্রাই নদীর আত্রাই স্টেশন এবং ছোট যমুনা নদীর নওগাঁ স্টেশনেও পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

এদিকে ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিনে নদীটির পানি কমতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। মনু নদীর মৌলভীবাজার এবং ধনু নদীর খালিয়াজুরি স্টেশনে পানি সতর্কসীমায় রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, গোমতী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে আগামী তিন দিন স্বাভাবিকের তুলনায় জোয়ারের উচ্চতা কিছুটা বেশি থাকতে পারে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ