বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: তথ্যমন্ত্রী

বালা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৬, ২১:৩২আপডেট : ১৮ জুলাই ২০২৬, ২১:৩২

বাণিজ্য ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকা চাইলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে জানান তিনি। এ জন্য তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও রফতানি সম্প্রসারণ, চীন–মিয়ানমার–বাংলাদেশ সড়ক যোগাযোগ স্থাপন এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতায় আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও রফতানি সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।’

তিনি বলেন, ‘চীন–মিয়ানমার–বাংলাদেশ সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের কার্যকর কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।’

আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চীন আগ্রহী। দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানেও চীন সহযোগিতা করবে।’

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 /জেইউ/এনআই/এম/
সম্পর্কিত
শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী 
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার