সাবেক রাষ্ট্রপতিরা কী কী সুবিধা পান, আইনে যা বলা আছে

বাহাউদ্দিন ইমরান
২৪ জুলাই ২০২৬, ১৬:০৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬:০৯

বাংলাদেশে কোনও রাষ্ট্রপতি পদত্যাগ করলে কিংবা মেয়াদ শেষ করার পর তিনি আমৃত্যু কী কী সুযোগ-সুবিধা পাবেন, তা সুনির্দিষ্ট আইনের মাধ্যমে নির্ধারিত। দেশের আইন অনুযায়ী, কোনও ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে মৃত্যুর আগপর্যন্ত তিনি মাসিক অবসরভাতাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হন।

বর্তমানে দেশে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ অনুযায়ী সাবেক রাষ্ট্রপ্রধানদের এই সুযোগ-সুবিধা দেওয়া হয়। ১৯৭৯ সালের একটি পুরোনো সামরিক অধ্যাদেশ বিলুপ্ত করে ২০১৬ সালে জাতীয় সংসদে এই নতুন আইনটি পাস করা হয়েছিল।

৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা

আইনের ৩ ধারা অনুযায়ী, দায়িত্ব পালন শেষে পদত্যাগ করা বা মেয়াদ শেষ করা রাষ্ট্রপতি আমৃত্যু পেনশন সুবিধা পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি সর্বশেষ যে মাসিক মূল বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে এই মাসিক অবসরভাতা নির্ধারিত হয়। বর্তমানে রাষ্ট্রপতির মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে একজন সাবেক বা পদত্যাগী রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পান। এককালীন আনুতোষিক ও পারিবারিক ভাতা কোনও সাবেক রাষ্ট্রপতি চাইলে মাসিক পেনশনের পরিবর্তে এককালীন অর্থ বা আনুতোষিক গ্রহণ করতে পারেন।

আইন অনুযায়ী, তিনি যত বছর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন, তার এক বছরের অবসরভাতার তত গুণ অর্থ এককালীন পাবেন। এছাড়া, অবসরভাতা গ্রহণকালীন কোনও সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তার স্ত্রী বা স্বামী বিশেষ পারিবারিক ভাতা পাবেন।

আইনের বিধান অনুযায়ী, তিনি সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য অবসরভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক ভাতা পাওয়ার অধিকারী হবেন।

আইনের ৫ ধারা অনুযায়ী, অবসরভাতা ছাড়াও সাবেক রাষ্ট্রপতিরা বেশ কিছু প্রাতিষ্ঠানিক প্রটোকল সুবিধা পান। এর মধ্যে রয়েছে— নিজের দাফতরিক ও ব্যক্তিগত কাজের সহায়তার জন্য একজন ব্যক্তিগত সহকারী (পিএ) এবং একজন সাহায্যকারী (অ্যাটেন্ডেন্ট)। এছাড়া, সাবেক রাষ্ট্রপ্রধানরা একজন দায়িত্বরত ক্যাবিনেট মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা আমৃত্যু পেয়ে থাকেন।

সাবেক রাষ্ট্রপতিদের জন্য সরকারি খরচে সার্বক্ষণিক আবাসিক টেলিফোন সংযোগ দেওয়া হয়। দেশের অভ্যন্তরে ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে তারা বিনামূল্যে অবস্থান ও বিশেষ সুবিধা পান। আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে তারা সরকারিভাবে ‘কূটনৈতিক পাসপোর্ট’ (ডিপ্লোম্যাটিক পাসপোর্ট) ব্যবহারের অধিকারী হন।

তবে সব সাবেক রাষ্ট্রপতিই উপরোক্ত সুবিধা পাবেন না। আইনের ৬ নম্বর ধারায় কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনও রাষ্ট্রপতিকে অভিশংসনের (ইমপিচমেন্ট) মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়, তবে তিনি কোনও সুবিধা পাবেন না। এছাড়া, উচ্চ আদালত কর্তৃক অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তি অথবা নৈতিক স্খলনজনিত কোনও অপরাধে আদালতের রায়ে দণ্ডিত সাবেক রাষ্ট্রপতিরা এই আইনের আওতাধীন কোনও সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।

/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি
বিকাল ৪টায় পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা