শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ২০:৫৩আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২০:৫৩

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, কৃষি ব্যবসা ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরিতে যেতে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষিভিত্তিক ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ। তাই শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরে গুরুত্ব দিতে হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, দেশের কৃষি উৎপাদন ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
নতুন রাষ্ট্রপতি কে হবেন, জবাবে যা বললেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির পদত্যাগের ‘গুজবে’ কান না দেওয়ারও আহ্বান মির্জা ফখরুলের
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ
এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে