মালদ্বীপে গাছ লাগালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ২৩:৪২আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২৩:৪২

মালদ্বীপের রাজধানী মালের লোনুজিয়ারাই পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে দেশটিতে সরকারি সফরের অংশ হিসেবে তিনি এই কর্মসূচিতে যোগ দেন।

অনুষ্ঠানে বন্ধুত্ব ও সদিচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেও একটি চারা রোপণ করেন।

ড. খলিলুর রহমান বলেন, মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির সহায়তায় বাংলাদেশ সরকার ২০ হাজার চারা গাছ দেবে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতার প্রতিফলন হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। গত ৫ জুন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু লোনুজিয়ারাই পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন।

মালদ্বীপের দুই মন্ত্রী বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক, বাস্তব সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

এসও/এম/
সম্পর্কিত
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট দিতে চায় কমিটি
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট দিতে চায় কমিটি
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার