আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ আগস্ট ২০২৬, ০৫:০০ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৫:০০

আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষায় ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরভাবে বাস্তবায়ন এবং ভূমি কমিশনকে সক্রিয় করার দাবি জানিয়েছেন বিভিন্ন অধিকারভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসী জনগণ: জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ শীর্ষক জাতীয় সেমিনারে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ আদিবাসী ফোরামসহ জাতীয় পর্যায়ের ১৭টি সংগঠন যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য ভূমি কমিশনকে কার্যকর করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যাতে স্বপ্রণোদিত হয়ে আদিবাসীদের ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, সে বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করা, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যটন উন্নয়নে তাদের সংস্কৃতি ও জীবনধারা সুরক্ষায় নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

আলোচনায় বক্তারা আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ, লোকজ চিকিৎসা ও ধাত্রীসেবার স্বীকৃতি এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া আদিবাসীদের ভূমি, সংস্কৃতি ও পরিচয়ের সুরক্ষায় কার্যকর আইন প্রয়োগ, প্রথাগত ভূমি মালিকানার স্বীকৃতি এবং উন্নয়ন প্রকল্পে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আওতায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম দ্রুত গতিশীল করার আহ্বানও জানান বক্তারা।

সেমিনারে জাতীয় সংসদ সদস্য আন্না মিনজ ও অ্যাডভোকেট মাধবী মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গবেষক ড. ঈশিতা দস্তিদার, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
পূজার ভিড়ে দমবন্ধ লাগলে আতঙ্ক সামলাবেন কী ভাবে?
পূজার ভিড়ে দমবন্ধ লাগলে আতঙ্ক সামলাবেন কী ভাবে?
কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী
কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক