একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ২১:০০ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২১:০০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (৭ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী
একটি জন্মনিবন্ধন সনদই একজন শিশুর রাষ্ট্রের কাছে প্রথম আইনি পরিচয়। এর ওপর নির্ভর করে স্কুলে ভর্তি, টিকাদান, উচ্চশিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা সরকারি সেবা পাওয়ার সুযোগ। অথচ দেশের উল্লেখযোগ্য সংখ্যক পথশিশু এখনও এই মৌলিক পরিচয় থেকে বঞ্চিত।

প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি, তুরস্ক ও পাকিস্তান
ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মুখে পবিত্র মক্কায় এক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক।

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গ্রাম ছাড়ছে মানুষ, কতটা প্রস্তুত শহর?
বরগুনার নওরীন আক্তারের গল্পও আলাদা নয়। তিনি জানান, লবণাক্ততা বাড়া এবং ক্রমেই কঠিন হয়ে ওঠা জীবনযাত্রার কারণে ঢাকায় চলে আসা ছাড়া তার সামনে আর কোনও পথ খোলা ছিল না। এখন তিনি গৃহকর্মীর কাজ করেন।

ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ঢাকার সাভারের আশুলিয়ায় গণঅভ্যুত্থান দিবসের (৫ আগস্ট) ছুটির মধ্যে অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে।

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরতে প্রস্তুত।

প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এখন ওটিটিতে দেখা যাচ্ছে।

/এপিএইচ/
সম্পর্কিত
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
সর্বশেষ খবর
বিশ্ব স্ট্রোক দিবস আজ: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস আজ: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো