আদিবাসী পরিচয়ের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ আগস্ট ২০২৬, ১৭:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৭:৫৭

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের আদিবাসীদের অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬। দিনব্যাপী এ আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ আদিবাসী ফোরাম। আয়োজনটির অন্যতম সহযোগী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আদিবাসীদের অধিকারের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস শুধু আদিবাসীদের জন্য নয়; বাংলাদেশের সব স্বাধীনতাকামী, অধিকারকামী ও মানবাধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষের জন্যও এটি গুরুত্বপূর্ণ একটি দিন। যতদিন দেশের আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত না হবে, ততদিন সার্বিকভাবে বাংলাদেশের সব মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না।

ইফতেখারুজ্জামান বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে আদিবাসীদের অধিকারের বিষয়ে দেওয়া অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আদিবাসী পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে একটি ‘সময়বদ্ধ পথরেখা’ নির্ধারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সেনাবাহিনী বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে যে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলেও স্থায়ী শান্তি ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আদিবাসী পরিচয়ের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি

ভূমি অধিকার প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসীদের অধিকার হরণের প্রধান ক্ষেত্রগুলোর একটি হলো ভূমি। তাই পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর করার পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য দ্রুত একটি পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।

তিনি বলেন, আইনি কাঠামো পরিবর্তনের মাধ্যমে আদিবাসীদের ‘প্রথাগত ভূমি মালিকানার’ আইনি স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে এ প্রথার সুযোগ নিয়ে তাদের ভূমি দখল বা অপব্যবহারের সুযোগ কমবে।

আদিবাসী পরিচয়ের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ব্যারিস্টার সারা হোসেন, নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবির এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ অন্যরা বক্তব্য দেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।

/এসও/এম/
সম্পর্কিত
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্র সংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের সময় ১ দিন, ‘প্রহসন’ বলছে টিআইবি
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
সর্বশেষ খবর
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
এসডিজি গ্রাম কী, সেখানে কী করবে সরকার?
এসডিজি গ্রাম কী, সেখানে কী করবে সরকার?
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
খিলগাঁওয়ে পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার
খিলগাঁওয়ে পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল