বিমানের পিআর বিভাগের মহাব্যবস্থাপক পদ থেকে সরানো হলো বোসরা ইসলামকে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১৪:০৯আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৪:০৯

বোসরা ইসলামকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (পিআরও) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন  জারি করা হয়। তার স্থলে মহিউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই আদেশ বোসরা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালকের দফতরে সংযুক্ত করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, টরন্টো-ঢাকা ফ্লাইট ইতালির রোমে আটকে ৪০ ঘণ্টার চরম ভোগান্তির ঘটনা ধামাচাপা দিতে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সরবরাহ করেছেন তিনি।

এদিকে সংশ্লিষ্ট ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেবে। ওই রিপোর্টের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে। বিমানের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ফ্লাইট বিজি-৩০৬-এর রোমে জরুরি অবতরণের পর জনসংযোগ বিভাগ থেকে একটি বিভ্রান্তিকর প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে ঘটনার তীব্রতা আড়াল করে অসত্য তথ্য দেওয়া হয়। বিষয়টি শীর্ষ কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হয়।  

সূত্র আরও জানায়, পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দ্রুত এগোচ্ছে। অবহেলা ও গাফিলতি প্রমাণিত ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে। টরন্টো থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৩০৬ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ভিসা জটিলতায় প্রায় ১৭০ বাংলাদেশি যাত্রী টানা ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জের মেঝেতে রাত কাটান। যুক্তরাষ্ট্র ও কানাডার পাসপোর্টধারী যাত্রীদের অবশ্য হোটেলে নেওয়া হয়। পরে ঢাকা থেকে বিশেষ প্রকৌশলী দল গিয়ে বিমানটি মেরামত করলে স্থানীয় সময় শনিবার রাতে উড্ডয়ন শেষে রবিবার দুপুর সোয়া ১২টায় ঢাকায় অবতরণ করে। অবতরণের পর যাত্রীদের তোপের মুখে পড়ে বিমান কর্তৃপক্ষ। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
৩৪২ বেসামরিক পদে বিমানবাহিনীতে চাকরির সুযোগ
দুপুরে দেশে পৌঁছাবেন রোমে আটকে পড়া যাত্রীরা
ইতালির বিমানবন্দরে বাংলাদেশিদের নির্ঘুম ৩০ ঘণ্টা পার
সর্বশেষ খবর
সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা: বেবিচক চেয়ারম্যান
সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা: বেবিচক চেয়ারম্যান
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য