গ্রিসে বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে বোয়েসেলে সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ২২:১২ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২২:১২

গ্রিসে অভিবাসন এবং বাংলাদেশ থেকে গ্রিসের শ্রমবাজারে কর্মী পাঠানোর সম্ভাবনা ও সুযোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর সম্মেলন কক্ষে এ সভা হয়।  

সভায় সভাপতিত্ব করেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। সভায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা মূল বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি গ্রিসের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ এবং বাংলাদেশি কর্মীদের জন্য বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। 

একইসঙ্গে তিনি বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রিসে কর্মী প্রেরণের সম্ভাব্য ক্ষেত্র ও কার্যকর উদ্যোগ নিয়ে তার মূল্যবান মতামত দেন।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালক কাজী এহসানুল হক উপস্থিত ছিলেন। তিনি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বিদ্যমান ও সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তার মূল্যবান মতামত তুলে ধরেন এবং ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী প্রেরণের পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষভাবে গ্রিসের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য কর্মসংস্থান খাত চিহ্নিতকরণ, সংশ্লিষ্ট গ্রিক কর্তৃপক্ষ ও নিয়োগকর্তাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকরণ এবং বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগ ও প্রেরণের একটি কার্যকর প্রক্রিয়া গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় গ্রিসে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ আরও সম্প্রসারণের লক্ষ্যে বোয়েসেল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

/এসও/আইএএম/
সম্পর্কিত
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
গ্রিসে গ্যাস বিস্ফোরণে চার মার্কিনিসহ নিহত ৬
সর্বশেষ খবর
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!