রোহিঙ্গা সংকটের ৯ বছর: বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি দিলো ১৬ কূটনৈতিক মিশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ আগস্ট ২০২৬, ১১:১৬আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১১:১৬

মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর গণ-বাস্তুচ্যুতির দীর্ঘ ৯ বছর পূর্ণ হলেও আজও নিজ দেশে ফিরতে পারেননি তারা। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ে রয়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে দীর্ঘ ৯ বছর ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ধৈর্য, সাহস ও মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে এবং বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের ১৬টি কূটনৈতিক মিশন। 

বিবৃতিতে স্বাক্ষরকারী মিশনগুলোর মধ্যে রয়েছে— কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।  

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে তাদের স্বভূমে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে রাখাইন জুড়ে প্রতিনিয়ত সংঘাত বাড়ছে এবং মানবিক সংকট ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা সংকট, বেসামরিক অবকাঠামোয় বিমান হামলা এবং মিয়ানমার কর্তৃপক্ষের ত্রাণ ও বাণিজ্যে অবরোধ আরোপের কারণে বর্তমান পরিস্থিতি কোনোভাবেই রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের অনুমোদন দেয় না।

মিশনগুলো উল্লেখ করে, বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলা করা, সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস তৈরি করা এবং মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত কৌশল প্রয়োজন। যতদিন প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি না হচ্ছে, ততদিন রোহিঙ্গাদের জন্য শিক্ষাদান, স্বনির্ভরতা জোরদার করা এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে বিদেশি মিশনগুলো। 

সংকটটি দশম বছরে পদার্পণ করতে চলায় বিশ্ব সম্প্রদায় যাতে এই বিশাল জনগোষ্ঠীকে ভুলে না যায়, সেই আহ্বান জানিয়ে ১৬ মিশন প্রতিশ্রুতি দিয়েছে— তারা রোহিঙ্গাদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সমর্থন বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে। 

/এসটি/ 
সম্পর্কিত
সাক্ষাৎকাররোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
রোহিঙ্গা সংকট: স্মরণ নয়, এবার দায় নেওয়ার সময়
সর্বশেষ খবর
রোহিঙ্গা ঢলের ৯ বছর!
রোহিঙ্গা ঢলের ৯ বছর!
এমপির গাড়িতে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার
এমপির গাড়িতে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাজধানীতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার  
রাজধানীতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার  
কারাগারে বই, আর বইয়ের পাতায় মুক্তির পথ
কারাগারে বই, আর বইয়ের পাতায় মুক্তির পথ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ