একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৬, ১৮:০২ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৮:০২

থাই ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল এবং ই-ভিসা পেমেন্ট সিস্টেম একদিনের জন্য বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। বুধবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, সিস্টেম আপডেটের কারণে আগামী রবিবার (৩০ আগস্ট) অস্থায়ীভাবে বন্ধ রাখা হবে ভিসা পোর্টাল এবং পেমেন্ট। পরদিন সোমবার ৩ আগস্ট উভয় পরিষেবা পুনরায় শুরু হবে।

দূতাবাস আরও জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা মূল ভাষা এবং ইংরেজিতে অনুবাদ উভয় কপি জমা দিতে হবে।

ডিটিভি ভিসা হচ্ছে এক ধরনের মাল্টিপল এন্ট্রি ভিসা থাইল্যান্ডের কয়েকটি ক্যাটাগরির মানুষের জন্য দীর্ঘ সময়ে অবস্থান করার জন্য দেওয়া হয়। 

ভিসা ফি দেওয়ার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন আছে। কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর এবং নিবিচ্ছিন্ন চিকিত্সা, সেমিনার এবং সংগীত উত্সবে যোগ দিতে এই ভিসার আবেদন করা যায়। ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান (বয়স ২০ বছরের কম বয়সী) তারাও এই ভিসার আবেদন করতে পারবেন।

ডিটিভি ভিসা প্রতি হোল্ডারকে প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি দেয়। হোল্ডার প্রতিটি এন্ট্রির জন্য শুধুমাত্র একবারের জন্য থাকার সময়কাল বাড়িয়ে দিতে পারেন, ১৮০ দিনের বেশি নয় (সর্বাধিক অবস্থান ১৮০ দিন + প্রতি এন্ট্রি ১৮০ দিন হবে)। ভিসা বৈধ থাকা পর্যন্ত হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বিশ্বব্যাংক-আইএমএফের বিরুদ্ধে ব্যাংককে বিক্ষোভ, নীতিনির্ধারণে স্বচ্ছতা চান আন্দোলনকারীরা
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা