লংমার্চ না করে সরকারকে সময় দিন: ডিএসসিসি প্রশাসক

জবি প্রতিনিধি  
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪

বিরোধী দলের লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি না করে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করা উচিত।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘বিরোধী দলকে বলবো লংমার্চ না করে, রোডমার্চ না করে সরকারকে একটু সময় দেন। আপনারাও ধৈর্য ধরেন, দেশটা যাতে ভালো দিকে এগিয়ে নেওয়া যায়। পাঁচ বছরের জন্য জনগণ রায় দিয়েছে, অপেক্ষা করেন। ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না।

তিনি বলেন, ‘তারেক রহমানের কাছে যাদুর চেরাগ নেই যে তিনি ঘষা দিলেই ছয় মাসে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্ভোগ না বাড়িয়ে, পুরাতন স্বৈরাচারকে ফিরে আসার পথ তৈরি না করে জনগণের পাশে থাকেন।’

বিরোধী দলকে বর্জ্য পরিস্কারে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি দুই-চার জায়গায় আবর্জনা পরিস্কারে আমাদের সহযোগিতা করতেন, তাহলে আমরা খুশি হতাম। আসেন, আমাদের সঙ্গে বর্জ্য পরিস্কার করেন। আমরা এই বুড়িগঙ্গাটাকে পরিস্কার করার চেষ্টা করি। আর যদি সেটা না করেন, অন্তত ডিস্টার্ব না করে সরকারকে সহযোগিতা করেন।’

এ সময় বুড়িগঙ্গা পরিস্কারের পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগের কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে রিসাইক্লিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে কাজ চলছে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এনআই/
সম্পর্কিত
বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ-গ্যাস উৎপাদনের পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
সর্বশেষ খবর
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা আর নেই
ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা আর নেই
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ