আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে পাকিস্তান গেলেন ৪২ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩

আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে পাকিস্তান গেছেন ৪২ শিক্ষার্থী। বুধবার (২৩ সেপ্টেম্বর) তারা পাকিস্তানের উদ্দেশে রওনা হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের অধীনে এটি প্রথম ব্যাচ। 

পাকিস্তান হাইকমিশন জানায়, স্কলারশিপ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের অধীনে শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রাম করার জন্য শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তি প্রদান করা হয়েছে। গত বছর, ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী প্রোগ্রামের প্রথম ধাপের অধীনে শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করেছিল।

হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সাফল্য কামনা করে বলেন, “তারা তাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতে অবদান রাখবে এবং পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।” 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে
কে হলেন মক্কা প্যাক্টের প্রথম মহাসচিব?
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম
মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত