সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০২ অক্টোবর ২০২৬, ২১:৩১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২১:৩১

বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না...রাজিউন)। শুক্রবার (স্থানীয় সময়) দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট বার্থোলোমিউস (বার্টস) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রেন হেমারেজে (মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

লন্ডনের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ নাহাস পাশা জানান, একটি অফিশিয়াল সফরে ফ্রান্সে গিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে আসেন এবং লন্ডনের একটি হোটেলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সেখানে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে লন্ডনের সেন্ট বার্থ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র উল্লেখ করে তিনি আরও জানান, তৌফিক ইমরোজ খালিদী শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন। চিকিৎসার প্রয়োজনে নয়, কাজের সূত্রেই তিনি ইউরোপ সফরে এসেছিলেন। 

হাসপাতালে লন্ডনে অবস্থানরত তার ছেলেসহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা হাসপাতালে উপস্থিত আছেন।

/ইউএস/
সম্পর্কিত
সুইডেনে শেনজেন ভিসার সিদ্ধান্ত যাচ্ছে কোথায়
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লক্ষ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম