জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৪ অক্টোবর ২০২৬, ২১:৩৭ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:৫৩

বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘যুবশক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি’ পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্বের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে সাভারের বাইপালে বিএনসিসি ট্রেনিং অ্যাকাডেমিতে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ঢাকা, সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী—নয়টি জেলার প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

কর্তৃপক্ষ জানায়, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রমে আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

পাইলট প্রকল্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’ 
বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী, ভেতরে ছিল যা
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সর্বশেষ খবর
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
‘ব্লু স্কাই’ স্কুলে সবার ভর্তি সহজ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল