মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৮

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে দেশে উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো পিতৃপক্ষের এবং সূচনা হলো দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। 

মহালয়া উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবীপক্ষের এই সূচনালগ্নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

আজ ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তিল-তর্পণ এবং সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপন করা হবে। 

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ছয় দিনব্যাপী মূল দুর্গোৎসব এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। 

/এসটি/ 
সম্পর্কিত
মহালয়ার অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি
পাঁচটি লেগুনা স্ট্যান্ড দখল, চাঁদা নিয়ে বিরোধের জেরে মালিকদের মারধরের অভিযোগ
সর্বশেষ খবর
বাড়ছে শিশুদের মানসিক ট্রমা, করণীয় কি?
বাড়ছে শিশুদের মানসিক ট্রমা, করণীয় কি?
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক