হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৮:২৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮:৪১

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। পবিত্র মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লিখেছেন, ‘মক্কা ও মদিনা স্রেফ ভৌগোলিক কোনও স্থান নয়, এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’

প্রসঙ্গত, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রবিবার নিহতদের জাতীয়তা নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের একটি টার্মিনাল ভবনে আঘাত হানলে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি, একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানি, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক নিহত হন।

হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বিমানবন্দরটি অন্তত রবিবার গভীর রাত পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এতে ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
আল্লাহর মেহমানদের ওপর হামলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
আল্লাহর মেহমানদের ওপর হামলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
আল্লাহর মেহমানদের ওপর হামলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
আসামিদের ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টি বিএনপি নেতার, বললেন ‌‘স্থির থাকতে পারিনি’
আসামিদের ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টি বিএনপি নেতার, বললেন ‌‘স্থির থাকতে পারিনি’
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা