রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ১২ ঘন্টা পর ভোর ৫ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সর্বশেষ ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো।
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী