সিসাদূষণ রোধে জাতীয় কৌশল বাস্তবায়নের তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১

সিসাদূষণ প্রতিরোধে জাতীয় কৌশল বাস্তবায়ন, পরিবেশ পর্যবেক্ষণ জোরদার, দূষিত স্থান পরিষ্কার এবং নিরাপদ শিল্পচর্চা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিসামুক্ত বাংলাদেশ গড়তে অর্থায়ন, গবেষণা, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিক বিনিয়োগের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে ‘অ্যাডভান্সিং টু এ লিড-ফ্রি বাংলাদেশ: স্কেলিং সল্যুশনস, ড্রাইভিং ইয়ুথ অ্যাকশন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিসার বিষক্রিয়া প্রতিরোধে ১৪তম আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘শনাক্তকরণ থেকে প্রতিরোধ’।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০২৬-২০৩৫ সালের জাতীয় কৌশল ও বহু বছরভিত্তিক কর্মপরিকল্পনায় নির্ধারিত অগ্রাধিকারগুলো বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সক্ষম প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিমাপযোগ্য ফলাফল অর্জন জরুরি।

তিনি বলেন, পরীক্ষাগার ও পরীক্ষার সুবিধা, পরিবেশ পর্যবেক্ষণ, দূষিত স্থান পরিষ্কার, নিরাপদ শিল্পচর্চা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিক বিনিয়োগ প্রয়োজন। জাতীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও কারিগরি সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের অঙ্গীকারও জরুরি। বিশেষজ্ঞদের জ্ঞান ও দক্ষতা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং গবেষণায় সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

গত ১৭ আগস্ট মন্ত্রিসভা জাতীয় সিসা ব্যবস্থাপনা কৌশল অনুমোদন করে। এতে ২০৩০ সালের মধ্যে রক্তে সিসার উচ্চমাত্রা রয়েছে—এমন শিশুর অনুপাত ৫০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালি দাস বলেন, লেড-অ্যাসিড ব্যাটারি যথাযথভাবে সংগ্রহ, সেগুলোর পরবর্তী ব্যবস্থাপনা অনুসরণ এবং পরিবেশসম্মত পুনর্ব্যবহার নিশ্চিত করতে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) সংক্রান্ত নির্দেশনা প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য, সরকারি রাজস্ব ও পরিবেশের ক্ষতির বিনিময়ে অনানুষ্ঠানিকভাবে সিসা পুনর্ব্যবহারের ব্যবসাকে প্রকৃত অর্থে লাভজনক বলা যায় না। বৈশ্বিক গবেষণা অনুযায়ী, ২০১৯ সালে সিসার সংস্পর্শে আসার কারণে বাংলাদেশে স্বাস্থ্যসংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক ২ হাজার ৮৬০ কোটি মার্কিন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ থেকে ৯ শতাংশের সমান।

পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার বলেন, লেড-অ্যাসিড ব্যাটারি শিল্পে পরিদর্শন, পরিবীক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ নিশ্চিত করতে অধিদফতর মানসম্মত কার্যপদ্ধতি ও কারিগরি নথি তৈরি করছে। মাটিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণের জন্য সম্প্রতি অধিদফতরের অধীনে একটি কারিগরি দল গঠন করা হয়েছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি সিসার সংস্পর্শে আসার ঘটনা শনাক্ত এবং কার্যকর ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য সুরক্ষার পদ্ধতিগুলো আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই সিসার কারণে ক্ষতি হতে পারে।

রক্তে সিসার মাত্রা কমার তথ্য

সেমিনারে পিওর আর্থ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আফতাব উজ জামান খান জাতীয় কৌশল বাস্তবায়নে সংস্থাটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। খুলনার লবণচোরায় পরিচালিত একটি উদ্যোগের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলাফলও উপস্থাপন করা হয়।

ফলাফল অনুযায়ী, উদ্যোগটি বাস্তবায়নের আগে ও পরে উভয় সময়ে পরীক্ষা করা ১১১ জনের রক্তে সিসার মধ্যম মাত্রা ১৭ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০২৫ সালে প্রাথমিক পরীক্ষায় রক্তে সিসার মধ্যম মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ৫ দশমিক ৩২ মাইক্রোগ্রাম। পরে তা কমে প্রতি ডেসিলিটারে ৪ দশমিক ৩৯ মাইক্রোগ্রামে দাঁড়ায়।

তরুণদের উদ্যোগ ও নতুন সরঞ্জাম

সিসাদূষণ প্রতিরোধে তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগও সেমিনারে গুরুত্ব পায়। ‘লোকাল অ্যাকশন ফর লিড-ফ্রি কমিউনিটিজ: ইয়ুথ-লেড সল্যুশনস’ প্রতিযোগিতায় যৌথভাবে বিজয়ী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী শেখ সাজিদুল ইসলাম তার পোস্টার উপস্থাপন করেন। পোস্টারে ঢাকার অচল ই-রিকশার ব্যাটারি ব্যবহার করে সিসামুক্ত বিকল্প তৈরির ধারণা তুলে ধরা হয়।

‘আর্ট ফর আ লিড-ফ্রি টুমরো’ প্রতিযোগিতার বিজয়ীদেরও অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সিসা প্রতিরোধ, জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধিতে তরুণদের যুক্ত করতে ‘ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স ফর আ লিড-ফ্রি বাংলাদেশ’ নামে একটি মঞ্চের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে পিওর আর্থ বাংলাদেশ পরিবেশ অধিদফতরের কাছে দুটি বহনযোগ্য এক্স-রে ফ্লুরোসেন্স অ্যানালাইজার হস্তান্তর করে। এসব যন্ত্র দিয়ে কঠিন পৃষ্ঠে সিসাসহ বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি ও মাত্রা দ্রুত নির্ণয় করা যায়। পরিবেশ পর্যবেক্ষণ ও আইন প্রয়োগের কাজে যন্ত্রগুলো সহায়তা করবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে সেমিনারে সরকারি বিভিন্ন সংস্থা, জাতিসংঘের প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ, বেসরকারি খাত, তরুণদের সংগঠন ও গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

সমাপনী বক্তব্যে নাভিদ শফিউল্লাহ বলেন, সিসাদূষণ প্রতিরোধে কারিগরি সহযোগিতার কাঠামো তৈরিতে পিওর আর্থের সঙ্গে সরকারের অংশীদারত্ব সহায়ক ভূমিকা রাখছে। সেমিনারে উপস্থাপিত গবেষণা, কারিগরি উদ্যোগ ও তরুণদের অংশগ্রহণকে বৃহত্তর বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

Show less
/এসও/এম/    
সম্পর্কিত
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় আজ ২ নম্বরে ঢাকা, শীর্ষে কুয়ালালামপুর
সর্বশেষ খবর
শাড়ির আড়ালে কুশ, শাহজালালে ভারতীয় নাগরিক গ্রেফতার
শাড়ির আড়ালে কুশ, শাহজালালে ভারতীয় নাগরিক গ্রেফতার
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য সরকারের
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য সরকারের
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর