দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ২১:৪৩ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২১:৪৩

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বিআরটিসি বিশেষ এই সার্ভিস পরিচালনা করবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সারা দেশে বিআরটিসির ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পাশাপাশি রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম এবং আন্তঃজেলার বিভিন্ন রুটের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি।

তবে যাত্রী সাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

এর মধ্যে ঢাকার মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস সংক্রান্ত যেকোনও প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিসি।

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
যে থিমে সাজছে গুলশান-বনানী পূজামণ্ডপ
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
সর্বশেষ খবর
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা