বাংলাদেশ ও ইরাকের মধ্যে ভিসা অব্যাহতি সমঝোতা সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ২২:৫৯ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২৩:১৭

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং নিয়মিত রাজনৈতিক সংলাপ চালুর বিষয়ে ইরাকের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

শনিবার (১৭ অক্টোবর) বাগদাদে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইন সমঝোতা স্মারক দুটিতে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসার ক্ষেত্রে পারস্পরিক অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক সংলাপের ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই মন্ত্রী বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, সমঝোতা স্মারক দুটি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি দেবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।

/এসও/এম/
সম্পর্কিত
ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
সর্বশেষ খবর
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ
শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ
ঋণ চাইছে বাংলাদেশ, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কীভাবে?
ঋণ চাইছে বাংলাদেশ, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে