সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবদিহি চায় এইচআরএসএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৬, ১২:১১ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:১১

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশন বিষয়টি অবহিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জবাবদিহি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনি সহায়তা পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা জরুরি।

এইচআরএসএস বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশন অবহিত না থাকার বিষয়টি প্রবাসী নাগরিকদের সুরক্ষা ও কনস্যুলার সহায়তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনও অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কিনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।

সংগঠনটির মতে, বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের অধিকার, ন্যায়বিচার এবং আইনি সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিবৃতিতে পাঁচ দফা দাবি তুলে ধরে এইচআরএসএস। দাবিগুলোর মধ্যে রয়েছে, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে দুই বাংলাদেশির মামলা, বিচার, দণ্ডাদেশ ও মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণাঙ্গ নথি সংগ্রহ করে জনসমক্ষে প্রকাশ; সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ভূমিকা ও দায়িত্ব পালনের ঘাটতির ব্যাখ্যা প্রদান এবং অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে আটক বাংলাদেশিদের হালনাগাদ তালিকা তৈরি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও গুরুতর মামলায় অভিযুক্ত নাগরিকদের জন্য যোগ্য আইনজীবী নিয়োগ, কনস্যুলার যোগাযোগ ও আইনসম্মত আপিলের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

এইচআরএসএস বলেছে, বিদেশে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার, বিচার ও দণ্ডাদেশের তথ্য দ্রুত সংগ্রহ এবং নিয়মিত পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘প্রবাসী নাগরিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে না। এ ঘটনায় কোনও ধরনের অবহেলা বা ব্যর্থতা ঘটে থাকলে তার দায় নির্ধারণ এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

বিদেশে আটক সব বাংলাদেশির ন্যায়বিচার ও কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত কেন ঢাকায়? 
সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ বের করতে সরকার ব্যর্থ: সিপিবি
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
রোমানিয়ায় বাংলাদেশিদের ওপর অনাস্থা বাড়ছে কেন
রোমানিয়ায় বাংলাদেশিদের ওপর অনাস্থা বাড়ছে কেন
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট