মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ মামলা, গ্রেফতার ৩০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৬, ১৫:০৬ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৫:০৬

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এদিকে দুপুর পর্যন্ত থেকে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। 

শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম। 

সোমবার সকাল থেকে মিরপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহিদুল ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে রবিবার মিরপুরে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের গাড়িতে আগুনও দেয় আন্দোলনকারীরা। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেফতার ১
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
এবার বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সর্বশেষ খবর
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১৫৪৮
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১৫৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবে সড়ক অবরোধ, ডিসি কার্যালয় ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবে সড়ক অবরোধ, ডিসি কার্যালয় ঘেরাও
তোশকের নিচে মাদক লুকিয়ে ধর্মীয় নেতাকে ফাঁসানোর চেষ্টা, ধরা খেয়ে বিপাকে পুলিশ
তোশকের নিচে মাদক লুকিয়ে ধর্মীয় নেতাকে ফাঁসানোর চেষ্টা, ধরা খেয়ে বিপাকে পুলিশ
হাতিরঝিলে লেকে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন আনসার সদস্য
হাতিরঝিলে লেকে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করলেন আনসার সদস্য
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি