রিপাবলিকানদের ভরাডুবি দেখে আসিফ নজরুল বললেন, ‘গো হারা হারছে ট্রাম্পের দল’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৩:৫০ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৩:৫০

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় ধরনের পরাজয় এবং ডেমোক্র্যাটদের জয়ের বিষয়টিকে গণতন্ত্রের সুন্দর উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুকে তিনি লেখেন, ‘গো হারা হারছে ট্রাম্পের দল। ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো হেরেছে টেক্সাসে সিনেট নির্বাচনে। ১৯৩২ সালের পর প্রথম কেনসাস-এ। বহুবছর পর হেরেছে ওহাইও, সাউথ আর নর্থ ক্যারোলিনাতে। মিশিগানেও হারতে যাচ্ছে সম্ভবত। 

‘তিন মাস আগেও অকল্পনীয় ছিলো এসব পরাজয়। 

‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের পাশাপাশি সিনেটে হারা নিশ্চিত হয়েছে এখন। দুই হাউজের নিয়ন্ত্রণই এখন ডেমোক্র্যাটদের। কে জানে, ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান ডিফেকশন এবং সফল একটা ইমপিচমেন্ট হয়তো দেখতে পারি আমরা অচিরেই। 

‘অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া ইরান যুদ্ধ, বিশ্বব্যাপী ট্যরিফের নিপীড়ন, অভিবাসীদের বিরুদ্ধে ঢালাও পদক্ষেপের মতো বিষয়গুলো সারা পৃথিবীর মানুষকে বহুভাবে কষ্ট দিয়েছে। এসব কারণে সমস্যায় পড়েছে আমেরিকার বহু মানুষও। একটা ভালো নির্বাচন ব্যবস্থা তাদেরকে জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। তারা সমুচিত জবাব দিয়েছে ট্রাম্পের দলকে।’   

‘গণতন্ত্র সত্যিই সুন্দর, কখনও কখনও!’ 

/এসটি/ 
সম্পর্কিত
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
‘ব্যালটে আমার নাম নেই, তাই হেরেছে রিপাবলিকানরা’: ট্রাম্প
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
সর্বশেষ খবর
‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 
‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান