দক্ষিণের মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেষ দিনে সংরক্ষিত আসনে ৯৯ জন এবং সাধারণ আসনে ৪৫৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ তথ্য জানিয়েছেন।

মেয়র পদে বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তার উজ্জামান ওরফে আয়াতুল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, বাংলাদেশ পিপলস পার্টির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইশরাক হোসেন ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন মনোনয়নপত্র জমা দেন।

এরআগে এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

এসময় মনোনয়নপত্র জমা দিতে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি মানুষ এসেছেন এমন ঘটনায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখছেন।

/এসএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী