আইইবি’র সভাপতি নুরুল হুদা, সম্পাদক শিবলু

বাংলা টিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

প্রকৌশলী নুরুল হুদা ও  প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু

বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের সংগঠন  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২০২১) মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল হুদা। সম্মানী সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শিবলু।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইইবি নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচনে চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহম্মদ হোসেন, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মো. নুরুজ্জামান এবং প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু।

চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারী এবং প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।

এছাড়া আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী হাবিব আহম্মেদ হালিম (মুরাদ), প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন এবং সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী কাজী খায়রুল বাশার নির্বাচিত হয়েছেন।

উৎসব মুখর, শান্তিপূর্ণভাবে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে আইইবি’র ১৮টি কেন্দ্র ও ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট দেন। পরে বুয়েটের কম্পিউটার বিভাগের তত্ত্বাবধানে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হয়।

এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০টি নির্বাহী পদের বিপরীতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কেন্দ্রীয় কাউন্সিলে ২৭টি মেম্বার পদের জন্য ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে নয় জন এবং ৩০টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রসঙ্গত, বিএনপিপন্হি প্রকৌশলীরা ওই নির্বাচন বর্জন করেছেন। 

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম