‘বঙ্গবন্ধুর ভাষণে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৮:০৩আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৮:০৫

‘বঙ্গবন্ধুর ভাষণে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ছিল’

শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনা হবে এমনটি নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও এই ভাষণ বাজানো হয়েছিল। কারণ, তার ভাষণে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল রাষ্ট্র গঠনের অঙ্গীকার ছিল। শুক্রবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতা আন্দোলন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ১৯৭১ সালের ৮ মার্চ থেকে পরবর্তী বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্ব জনমত বঙ্গবন্ধুর পক্ষে ছিল। বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যেকটি কথা বিশ্বনেতারা গুরুত্ব দিয়েছেন। শতাব্দীর পর শতাব্দী বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে কথা হবে। এই ভাষণের মধ্য দিয়ে একটি জাতির স্বপ্নের বাস্তবায়ন ঘটেছিল। একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত হয়েছিল। সেই অঙ্গীকার তিনি শুধু ব্যক্ত করেননি, বাস্তবায়ন করে একটি জাতিকে রাষ্ট্র উপহার দিয়ে গেছেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান