হোম কোয়ারেন্টিনদের খোঁজে গুলশানে ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ২১:০০আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:২৮

হোম কোয়ারেন্টিনদের খোঁজে গুলশানে ভ্রাম্যমাণ আদালত হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বিষয়ে খোঁজ নিতে গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় ওই এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ও জিনিয়া জিন্নাত এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত করোনাভাইরাসের গণসংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কোয়ারেন্টিন কার্যক্রমের তালিকা অনুযায়ী গুলশান এলাকার বিভিন্ন  ব্যক্তিদের বাসায় গিয়ে তদারকি করা হয়। এ সময় বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে প্রবাসী যাত্রী ও কোয়ারেন্টিনের বিষয়ে মনিটরিং করা হয়।’

অভিযানে গুলশান এলাকার হোটেল ওয়েস্টিন, হোটেল ফোর সিজন, হোটেল লং বিচ, হোটেল আমারি ও হোটেল লেকশোর-এ করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। করোনা প্রতিরোধে তাদের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হোম কোয়ারেন্টিনের তালিকা অনুযায়ী তাদের নিকট কোনও ব্যক্তি হোটেলে অবস্থান করছেন কিনা তার তথ্য যাচাই করা হয়।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী