দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির দায়িত্ব নিলেন মেয়র আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৪:৫৭আপডেট : ১৩ মে ২০২০, ১৫:০৪

দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. আতিকুল ইসলাম। বুধবার (১৩ মে) বেলা ১২টা ৪৫ মিনিটে তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী মো. আব্দুল হাই।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকা প্রতীক নিয়ে চার লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে মেয়র পদে পুনর্নির্বাচিত হন আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল পান দুই লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন আতিকুল ইসলাম। তবে বর্তমান মেয়র প্যানেলের সময়কাল শেষ না হওয়ায় এতদিন তিনি দায়িত্ব নিতে পারেননি।

২০১৫ সালের ২৮ এপ্রিল উত্তর সিটিতে ভোট হওয়ার পর প্রথম সভা হয় ১৪ মে। সেই হিসাবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত আগের নির্বাচিতকে স্বপদে বহাল থাকার কথা।

উত্তরে গেলোবার মেয়র নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক। ২০১৭ সালের ৩০ নভেম্বর ৬৫ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচিত হয়ে উত্তরের মেয়র হিসেবে ৯ মাস দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম

সিটি করপোরেশন পরিচালিত হয় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের মাধ্যমে। এই আইনের উপ-ধারা (১) এর দফা (খ)-তে উল্লেখ আছে,‘নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করিতে পারিবেন না।’ আর উপ-ধারা (১) এর (খ) দফায় বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী একশত আশি দিনের (১৮০ দিন) মধ্যে নির্বাচন করিতে হইবে।’

সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ সম্পর্কে ধারা ৬-এ বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বৎসর হইবে, তবে শর্ত থাকে যে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উহা পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে।’

এ ক্ষেত্রে উত্তর সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ১৪ মে। এই হিসেবে সংস্থাটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম আজ ১৩ মে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী রবিবার (১৭ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এর মেয়র হিসেবে দায়িত্ব নেবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম