রাজধানীর বনানী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আমিনুর (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক এসআই নওশাদ আলী নিহতের সহকর্মীদের বরাত দিয়ে জানান, তিনি রড মিস্ত্রির কাজ করেন। বনানী এলাকায় একটি ভবনে নির্মাণের জন্য পাইলিং করে কাজ করছিলেন তারা। নিচ থেকে ওপরে লোহার মই উঠানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন আমিনুর। পরে সহকর্মীরা মেডিক্যালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় রডের আঘাতে আব্দুল্লাহ ও মাহমুদুর রহমান নামের দুই শ্রমিক আহত হয়েছেন।
নিহতের আমিনুর বাড়ি রংপুর জেলার তাড়া গঞ্জথানার সইয়ারবকশি পাড়া গ্রামের নমিদুলের ছেলে। তিনি বনানী এলাকায় নির্মাণাধীন ভবনে থাকতেন।








