ঢাবি ছাত্রী ধর্ষণ: নুর-মামুনদের গ্রেফতার দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৯:৪০আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:৪০

ঢাবি ছাত্রী ধর্ষণ: নুর-মামুনদের গ্রেফতার দাবিতে শাহবাগ অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের সাময়িক অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক হাসান আল মামুনসহ আরও চারজনের গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার বিকাল ৩টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে পূর্বঘোষিত কর্মসূচী পালন করে অবরোধ করে তারা৷
মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
বিক্ষোভ সমাবেশে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো:
১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুর গংদের গ্রেফতার করতে হবে।
২. ঢাবির ছাত্রী ধর্ষণ, নোয়াখালীতে নারী ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, পাহাড়ে আদিবাসী তরুণী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কর্তৃক নিজ তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক সিপিবির নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়ন ইত্যাদি ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
৩. ধর্ষণের দায়ে অভিযুক্ত নারী নিপীড়ক জঙ্গি সংগঠন ছাত্র অধিকার পরিষদকে সমগ্র দেশে নিষিদ্ধ করতে হবে।
৪. শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী বামাতি-জামায়াতি মৌলবাদী অপশক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
সর্বশেষ খবর
ফের মানচিনিতে ভরসা ইতালির
ফের মানচিনিতে ভরসা ইতালির
টিসিবির লাইনে দেয়ালধসের ঘটনায় নিহত বেড়ে ২
টিসিবির লাইনে দেয়ালধসের ঘটনায় নিহত বেড়ে ২
পোশাক রফতানিতে বিপর্যয়, ‘বাংলাদেশ মানেই সস্তা’ ধারণাই কি কারণ
পোশাক রফতানিতে বিপর্যয়, ‘বাংলাদেশ মানেই সস্তা’ ধারণাই কি কারণ
শিক্ষার্থীদের ‘হয়রানি’ না থামলে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির দিপকের
শিক্ষার্থীদের ‘হয়রানি’ না থামলে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির দিপকের
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ