শতভাগ পেনশন ও ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চান সরকারি কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ১৬:৪২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:১৪

শতভাগ পেনশন ও ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চান সরকারি কর্মচারীরা শতভাগ পেনশন ও ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন চান সরকারি কর্মচারীরা। এছাড়া সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করারসহ ৭ দফা দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থেকে এসব দাবি জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।
তাদের দাবিগুলো হচ্ছে পদ ও বেতন বৈষম্য দূর করা; বিভিন্ন দফতর/প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা; পেনশনের হার ৯০ থেকে ১০০ শতাংশ ও গ্রাচুইটি আর এক টাকায় ২৩০ টাকার স্থলে ৪০০ টাকায় উন্নীত করা; ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান; ৫০ লাখ টাকা পর্যন্ত গৃহ নির্মাণ ঋণ প্রদান এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ এবং অবসর গ্রহণের বয়স ৬২ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের সভাপতি মো. নিজামুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
পে স্কেল: মূল বেতন এক ধাপে
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা